ছবি : সংগৃহিত
সারাদেশ
পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জের বড় বাজারে অগ্নিকাণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার বড় বাজারে অগ্নিকাণ্ডে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে মানববন্ধন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে বড় বাজারের উত্তর পাশের একটি হার্ডওয়্যারের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে যেতে থাকে আশেপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠানে।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ইউনিট।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের ইনচার্জ আবু ইউসুফ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে তাদের ইউনিট। বাজারের পাশের একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করতে পারায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলে জানান তিনি।

আরও পড়ুন : জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতির পরিমাণ খুব বেশি নয় বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা