সারাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের শরীয়তপুর-ঢাকা সড়কে বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিত ঘোষ সহ শরীয়তপুর প্রেসক্লাব, শরীয়তপুরের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও প্রথম আলো বন্ধুসভা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে সাংবাদিকরা বলেন, আমরা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাংবাদিক শামসুজ্জামানকে এই মামলা থেকে মুক্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে যত মামলা হয়েছে তা প্রত্যাহার ও আইনটি বাতিলের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: ফুলছড়ি লাল মরিচের হাট

ডিজিটাল নিরাপত্তা আইন দেশের সাংবাদিকদের কণ্ঠ রোধ করে রেখেছে এবং এভাবে কালো আইন প্রয়োগের ফলে স্বাধীন সাংবাদিকতা করা দুষ্কর হয়ে পড়েছে। তাই আইনটি বাতিলের দাবি জানাচ্ছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা