ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় যুবলীগ নেতাকে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় রাতে আঁধারে যুবলীগ নেতাকে বাজার থেকে ডেকে নিয়ে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে। গুরুতর আহত যুবলীগ নেতা মো. সিরাজ (৪০) বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন : আদালতের কাছে বেশি স্মার্টনেস দেখাবেন না

তিনি লালমোহন পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য। তার বাড়ি ওই ওয়ার্ডের বালুরচর এলাকায়।

শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মিন্টু মিয়ার খামার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা মো. সিরাজের স্ত্রী জান্নাত বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মুন্সিগঞ্জ বাজারের চায়ের দোকান থেকে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেরের কথা বলে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সিরাজ দালাল, মাসুম, সাদ্দাম, জসিম ও নুরনবীসহ ৩০-৪০জন মিলে তাকে ধরে নিয়ে যায়।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

পরে তাকে ওই এলাকায় নিয়ে রড ও হাতুড়ি দিয়ে তার হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন যায়গায় বেদম মারধর করে। এতে তার দুই পায়ের হাটু ও বাম হাতের কব্জি ভেঙে যায়। এবং মাথা ফেটে যায়। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে তারাবি নামাজ শেষে পরিবারের লোকজন তাকে খুজতে বের হলে তাকে হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায পড়ে থাকতে দেখে।

এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভোলা সদর হাতপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জের বড় বাজারে অগ্নিকাণ্ড

আহত সিরাজের চাচাতো ভাই মো. খোকন জানান, ছোট বেলা থেকেই সিরাজ আওয়ামী লীগের রাজনীতি করে আসছে। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের ভাগিনা হয় যুবলীগ নেতা মো. সিরাজ। গত দুই মাস আগে আবু নোমান হাওলাদারের চাচা মারা গেলে সিরাজ সেখানে জানাযায় অংশগ্রহন করেন। আর এ থেকেই তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। এ কারনেই তাকে মারধর করে হাত ও পা ভেঙে দিয়েছে।

এ ব্যাপাারে অভিযুক্ত লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মেহেরাব অভিযোগ অস্বীকার করে জানান, সিরাজ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় তাঁর নামের একাধিক মামলা আছে। গত রাতের মারধরের বিষয়নে তিনি কিছুই জানেন না। রাজনৈতিক প্রতিপক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে এ সকল মিথ্যা অপবাদ দিচ্ছে।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে মানববন্ধন

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, প্রতিদিন পারিবারিকভাবে নিজেদের মধ্যে মারামরির অনেক ঘটনা ঘটে। তবে এ বিষয়টি তার জানা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা