সারাদেশ

মুন্সীগঞ্জে একদিনে কোটি টাকার মরিচ বিক্রি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারে প্রতি শুক্রবারের হাটে এক কোটি টাকার বেশি মরিচ বিক্রি হয়। এছাড়া প্রতি সোমবারও এখানে হাট বসে। তবে শুক্রবারই বেচা-কিনি বেশী হয়। সোমবার হয় ৬০ লাখ টাকার মতো মরিচ বিক্রি। প্রতি হাটে এক হাজার মনের চেয়ে বেশি মরিচ বিক্রি হয়। মুন্সীগঞ্জ ছাড়াও ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এই বাজার হতে মরিচ কিনে নিয়ে যান।

আরও পড়ুন : ৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

পদ্মা নদীর তীরে অবস্থিত এই হাটটিতে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চাদঁপুরের চাষিরা মরিচ নিয়ে আসেন বিক্রির জন্য। এই মরিচ ব্যবসাকে কেন্দ্র করে ওই বাজারে গড়ে উঠছে অর্ধশতাধিক আড়ত। ওই আড়ত গুলো প্রতি শুক্র ও সোমবার এলেই মরিচ কেনা বেচাঁর হাকডাকে মুখরিত হয়ে উঠে। প্রতিহাটে এ বছর ১ হাজার মনের বেশি মরিচ বিক্রি হয়ে থাকে।

শত বছরের অধিক পুরানো ঐতিহ্যবাহী এই হাটটি কয়েকবার পদ্মায় বিলীনের পরও পদ্মার পারেই পুনরায় স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ৩২

এই হাটের পাশের মুন্সীগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, চাদঁপুর অঞ্চলের পদ্মার চরাঞ্চলগুলোতে ব্যাপক আকারে মরিচ চাষ হয়। মরিচের ফলন এ সমস্ত চরে ভালো হলেও এ বছর শীত মৌসুমী একেবারে বৃষ্টি না হওয়ায় উৎপাদন অনেক কম হয়েছে বলে জানালেন মরিচ চাষিরা। তাছাড়া শীতকালে কাঁচা মরিচের দাম বৃদ্ধি থাকায় অনেক চাষী কাঁচা মরিচ জমি থেকে তুলে বিক্রি করে ফেলেছেন তাই এই মৌসুমে পাকা মরিচ জমিতে কম পাচ্ছেন কৃষক।

তবে মরিচের উৎপাদন কম হওয়ায় দাম অন্যান্য বছরে তুলনায় অনেক বেশি। গেলো শুক্রবার সরেজমিনে ওই হাটে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখরিত হয়ে উঠেছে হাটটি। প্রতি কেজি শুকনা মরিচ ২৫০ হতে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা

উপজেলার দিঘীরপাড় গ্রামের মরিচ চাষী আলী আহমেদ বলেন, এক কানি (১৬০ শতাংশ) জমিতে মরিচ লাগাইছি। ৪০ মনের মতো মরিচ অইবো। কিন্তু ভালো ফলন হইলে ৭০ মনের উপরে হইতো। এবার মরিচ ভালো হয় নাই। কয়েক দিন আগে শিলা বৃষ্টিতে অনেক মরিচ নষ্ট করে ফেলছে।

অপর চাষি জিয়া শিকদার বলেন, এবার মরিচ হইছে কম। তাবে দাম বেশ ভালো। ৩৩০ টাকা কেজি দরে বিক্রি করছি।

আরও পড়ুন : অজ্ঞাত বিমান ভূপাতিত করল ইসরায়েল

শরীয়তপুরের চর আতরা গ্রামের চাষী মো. শুকুর আলী মাঝি বলেন, এ বছর বর্ষার শেষ সময় বন্যা হয়েছে। মরিচ বিলম্ব রোপন করতে হয়েছে। যার কারণে ফলন কম হয়েছে। কুয়াশার নষ্ট হয়েছে। শীতকালে সারা বছর বৃষ্টিপাত হয়নি তাই ফলন কম হইছে। এবছর আমার ৮০ শতাংশ জমিতে ২০ মন হবে। গত বছর ৪০ মন হয়েছিল।

দিঘীরপাড় বাজারের ব্যবসায়ী আনিছ হালদার বলেন, এবার শীত মৌসুমে কাঁচামরিচের দাম বেশি ছিল। তাই কৃষক কাচা মরিচ জমি হতে তুলে বিক্রি করে ফেলেছে। তাই জমিতে পাকা মরিচের সংখ্যা কমেছে। আর মরিচ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ৩২

ওই হাটের আড়তদার মোল্লা এন্টারপ্রাইজের মালিক শামসুল ইসলাম বলেন, প্রতি হাটে আমার আড়তে প্রায় দশ লক্ষ টাকার মরিচ বিক্রি হয়। শুক্রবার ও সোমবার হাট বসে। তিনি আরো বলেন, এ বছর প্রতি হাটে আমার আরতে ৭০-৮০ মন মরিচ আসে। অন্যান্য বছর এ সময় ১০০ থেকে ১৫০ মন মরিচ আমার আড়তে বিক্রি হতো। কারন এ বছর উৎপাদনে অনেক কম হয়েছে যদিও দাম কিছুটা বেশি।

বাজারের অপর ব্যবসায়ী অনিক হাওলাদার বলেন, আমাদের এ বাজারে প্রায় ৫০ টি মরিচের আড়ত রয়েছে। প্রতি হাটে এই সমস্ত আড়ত গুলোতে এক কোটি টাকার বেশি মরিচ বিক্রি হয়।

আরও পড়ুন : টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ৩২

বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিজুল মোল্লা বলেন, এ হাটে অন্যান্য বছর প্রতি হাটে তিন থেকে চার কোটি টাকার মরিচ বিক্রি হতো । এবার মরিচের উৎপাদন কম। তাই কোন হাটে এক কোটি কোন হাটে ৭০ থেকে ৮০ লাখ টাকার মরিচ বিক্রি হয়।

তিনি আরও বলেন, এই বাজারে মরিচের আড়ত গুলোতে আশেপাশের বিভিন্ন জেলার ৮ টি উপজেলা থেকে এই সমস্ত মরিচ এসে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা