ছবি: সংগৃহীত
সারাদেশ

ইয়াবাসহ নারী আটক

জেলা প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে বসে থাকা কল্পনা বেগম (৩৩) নামে এক নারীকে তল্লাশি করে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন : ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা

রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নতুনহাট বাজারের জগবন্ধু ডেকোরেটরের সামনের বটগাছের নিচে এ তল্লাশি চালানো হয়।

আটক কল্পনা বেগম বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মোতালেব হোসেন সিকদারের স্ত্রী।

আরও পড়ুন : টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ৩২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সরকারি পরিচালক এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে নতুনহাট বাজারে অভিযান চালানো হয়।

এ সময় বাজারের জগবন্ধু ডেকোরেটরের সামনের বটগাছের নিচে গোল চত্বরে বসা অবস্থায় কল্পনাকে ঘেরাও করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন জানিয়ে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা