ছবি-সংগৃহীত
সারাদেশ

গণধর্ষণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : বাগেরহাটে এনজিওকর্মীকে গণধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আরও পড়ুন : ঢাকা ছাড়বে ১ কোটি ২০ লাখ লোক

রোববার (২ এপ্রিল) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের শের আলীর ছেলে মো. মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মো. ফিরোজ নিকারি এবং ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে মো. ফিরোজ নিকারি পলাতক রয়েছেন।

আরও পড়ুন : ফের ২ বিলিয়ন ডলার ছাড়া‌ল রেমিট্যান্স

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিওকর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েকজন যুবক। পরের দিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ মো. মামুন শেখ নামের এক আসামিকে গ্রেপ্তার করে। পরে ইব্রাহিম বিশ্বাস নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আসামিদের অপরাধ প্রমাণ হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

আরও পড়ুন : এ মাসেই হতে পারে আকস্মিক বন্যা

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পন্যগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। সেই সঙ্গে আসামিদেরকে দশ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা