সারাদেশ

শরীয়তপুরে সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি: স্বাধীনতা ও দেশমাতৃকার বিরুদ্ধে দৈনিক প্রথম আলো পত্রিকায় ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শরীয়তপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আরও পড়ুন: প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন

রবিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীরের নেতৃত্বে মানববন্ধনে রথীন্দ্র স্মৃতিপরিষদ, সামীনা ত্রিমুখী সঙ্গীত একাডেমি, শরীয়তপুর সঙ্গীতায়ন, শরীয়তপুর সাংস্কৃতিক একাডেমি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ শরীয়তপুর জেলা শাখা, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখা ও শরীয়তপুর অংকুর থিয়েটারের শতাধিক সাংস্কৃতিককর্মী অংশ গ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচীতে শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন কোন ভাবেই স্বাধীন সাংবাদিকতা হতে পারে না। বরং এটি নীতিভ্রষ্টতা, অনৈতিকতা, অপসাংবাদিকতা ও অপরাধমূলক। মহান স্বাধীনতার মাসে দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে রাষ্ট্র এবং স্বাধীনতাকে কটাক্ষ করেছে তা অত্যন্ত হীন মনোভাবের প্রকাশ। এই সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রথম আলো পত্রিকাটি সাংবাদ মাধ্যমের নীতিমালার পরিপন্থী ও অপরাধমূলক কাজ করেছেন। শরীয়তপুর সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আমরা এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা