সারাদেশ

বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আরও পড়ুন : বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৪২ ), লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮) ও শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (৩২)। তারা সবাই পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে।

আরও পড়ুন : বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন

দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁওগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে পণ্য বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারীসহ তিন জন নিহত হন। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তার ওপরে থাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন : ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে তিন থানা

এসআই সাইফুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা