সংগৃহীত
সারাদেশ

১৫০ মণ হাঙর ও ২০টি শাপলাপাতা জব্দ

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ১৫০ মণ হাঙর ও বিভিন্ন আকারের ২০টি শাপলাপাতা মাছ জব্দ করেছে বনবিভাগ ও কোস্টগার্ডের একটি যৌথ টিম।

আরও পড়ুন : বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার আলীপুরের খাজুরা শুঁটকিপল্লি থেকে মাছগুলো জব্দ করা হয়।

বনবিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, অবৈধভাবে হাঙর ও শাপলাপাতা মাছ শিকার করে তা কেটে টুকরা টুকরা করে রোদে শুকানোর জন্য প্রক্রিয়াজাত করা হচ্ছিল ওই শুঁটকিপল্লিতে। খবর পেয়ে অভিযান চালায় বনবিভাগ ও কোস্টগার্ড। সেখানে বিভিন্ন আকারের বিপুল পরিমাণ হাঙর ও শাপলাপাতা মাছ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয় এবং নিজামপুর কোস্টগার্ডের স্টেশনে এনে ধ্বংস করে মাটিচাপা দেয়া হয়।

আরও পড়ুন : বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন

বনবিভাগ মহিপুর রেঞ্জের খাজুরা বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে শুঁটকিপল্লির মালিকরা সটকে পড়েন। পরে বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে ১৫০ মণ হাঙর ও ২০টি শাপলাপাতা মাছ উদ্ধার করি।

আরও পড়ুন : বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে

কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুর কনটিনজেন্ট কমান্ডার এম আরিফ মাহমুদ বলেন, জব্দ করা হাঙর ও শাপলাপাতা মাছ পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা