সারাদেশ

১২০ টাকায় পুলিশে চাকুরী পেলো ২৬ নারী-পুরুষ

ঝালকাঠি প্রতিনধি : ঝালকাঠিতে প্রত্যেকের ১২০ টাকা খরচে পুলিশে চাকুরি পেয়েছেন ২৬ জন নারী ও পুরুষ। বাছাই পরীক্ষার তিনটি ধাপ পার করে নিজ নিজ যোগ্যতায় চুরান্ত পর্যায়ে বাংলাদেশ পুলিশের সদস্য (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে স্থান পেয়েছে তারা।

আরও পড়ুন: সুন্দরগঞ্জে পুলিশের সচেতনতা মূলক মহড়া

এই প্রক্রিয়ায় তারা আবেদনের সময় ব্যাংক ড্রাফটে প্রত্যেকে ১২০ টাকা করে জমা দিয়েছেন। কোনো রকম তদবীর বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরী পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখেছেন বিষয়টি।

স্বচ্ছতা ও সততার এ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। চূড়ান্ত প্রার্থীদের অভিভাবকরা কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের টাকা ছাড়া পুলিশে চাকরি হবে।

রোববার রাত ১১ টায় ঝালকাঠি পুলিশ লাইন্সে টিআরসি পদে পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

অনুষ্ঠানের শুরুতে নিয়োগ পরীক্ষায় চুরান্তভাবে উত্তীর্ণ হওয়া ২৬ জন নারী ও পুরুষকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাইয়ে দেয়া হয়।

আরও পড়ুন: জামিন পেলেন মাহির স্বামী

এসময় ঝালকাঠি জেলা পুলিশের কর্মকর্তারা ছাড়াও নিয়োগ বোর্ডে থাকা ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান এবং পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ২ মার্চ ঝালকাঠি জেলার ৪টি উপজেলা থেকে আগত আট শতাধিক নারী-পুরুষ অংশ নেন পুলিশের ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল' পদের জন্য বাছাই প্রকৃয়ায়।

প্রথম ধাপে বাছায়ে টিকে ২১১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন। সেখান থেকে ৬১ জন প্রার্থী উর্ত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। সকল পরীক্ষা শেষে চূড়ান্তভাবে কোঠা নির্ধারণ মোতাবেক যোগ্যতা অনুযায়ি ৪ জন নারী এবং ২২ জন পুরুষ প্রার্থীকে এই চাকুরীর জন্য চুরান্ত পর্বে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: অবৈধ ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন

নিয়োগ বোর্ডের সভাপতি ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, 'পুলিশকে আধুনিক ও মানবিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বর্তমান আইজিপি মহোদয়ের প্রচেষ্টায় পুলিশের সব পদে নিয়োগ প্রক্রিয়ার মানোন্নয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি পুলিশের মানোন্নয়ন ও স্বচ্ছ প্রক্রিয়ায় ২৬ জন যোগ্য ব্যক্তি নিয়োগ পেয়েছেন।'

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা