ছবি : সংগৃহিত
সারাদেশ

সুন্দরগঞ্জে পুলিশের সচেতনতা মূলক মহড়া  

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের সচেতনতা মূলক মহড়া প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুন : জামিন পেলেন মাহির স্বামী

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম, কঞ্চিবাড়ী, শ্রীপুর, কাপাশিয়া, চন্ডিপুর ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম আজমিরুজ্জামান একদল পুলিশসহ সাইরিন বাঁজিয়ে জন সচেতনা মূলক মহড়া দেয়।

এ মহড়ায় প্রতিটি ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করে। সন্ধ্যার পর অহেতুক বাইরে ঘোরা ফেরা ও আড্ডা বন্ধে কিশোরদের প্রতি নজর রাখতে অভিভাবকদের নিকট অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন : অবৈধ ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন

দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বারের মতো সুন্দরগঞ্জে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মহড়ার মাধ্যমে নিজ সন্তানগণ সন্ধ্যার পর কোথায় যায় কি করে, সে দিকে খেয়াল রাখতে অভিভাবকদের আহবান জানানো হয়।

পুলিশের এ ধরণের ব্যতিক্রম সচেতনতা মূলক মহড়ার ফলে এলাকায় অপরাধ মূলক কাজের সাথে জড়িত চক্র কোনঠাসা হয়ে পড়েছে। এমন মহড়া চলমান থাকলে এলাকায় সকল ধরনের অপরাধ মূলক কাজ বন্ধ হবে বলে অনেকেই আশা করেন।

আরও পড়ুন : বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

কে.এম আজমিরুজ্জামান বলেন, অপরাধ মূলক কাজ বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশের মহড়া অব্যহত থাকবে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা