সারাদেশ

হেলমেট পরিধানে পুলিশের সচেতনতা কর্মসূচি

ভোলা (প্রতিনিধি) : “আইন মেনে চলাবো গাড়ী নিরাপদে ফিরবে বাড়ী” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় দিন ব্যাপী ট্রাফিক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভালুকার সফল উদ্যোক্তা মামুন!

রবিবার (১৯ মার্চ) সকালে ভোলা ইলিশা সড়কে এই ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম। এসময় হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদেরকে স্বল্প মূল্যে হেলমেট ক্রয়ে বাধ্য করন কার্যক্রম শুরু করা হয়েছে।

এসময় ভোলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন,মটরসাইকেলে যাত্রী যারা হেলমেট ছাড়া রাস্তায় চলাচল করে তাদের দুর্ঘটনায় মৃত্যুর ঝুকিঁ অনেক বেশি থাকে।হেলমেট পরিধান করলে এই মৃত্যু ঝুঁকি অনেকটা হ্রাস পাবে।

তাই আমরা এই ক্যাম্পেইনের অংশ হিসাবে এখানে স্বল্প মূল্যে হেলমেট রেখেছি। যারা এই হেলমেট ক্রয় করে মটরসাইকেল চালাবে তাদের জরিবানার টাকা মওকুফ করে দিচ্ছি।

আমরা ভোলার রাস্তার কোন মটরসাইকেল অরোহীকে হেলমেট ছাড়া দেখতে চাইনা। তারা নিজের জীবনের প্রয়োজনে প্রতিটি হোন্ডা অরোহী যেন রাস্তায় হোন্ডা নিয়ে নামলে হেলমেট পরিধান করে যেন নামেন। যারা এই আইন না মানবে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : ট্রা‌ক-মোটরসাই‌কেল সংঘর্ষে নিহত ১

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল গনি সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও পথচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা