ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম উদ্ভোধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহনের প্রজ্ঞাপন ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সড়কে দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা নিশ্চিতের লক্ষ্যে পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম উদ্ভোধন ও জনসাধারনের মাঝে প্রচারণা চালিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

আরও পড়ুন: উপকূলে তাণ্ডব চালাচ্ছে রেমাল

রোববার (২৭ মে) দুপুর ২ টার দিকে জেলা পুলিশের উদ্যোগে শহরের কেসি ফিলিং স্টেশনে ‘নো হেলমেট, নো ফুয়েল’ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

অভিযানে খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি'র নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার প্রতিটি পেট্রোল পাম্পে সাঁটানোসহ পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ‘রেমাল’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত

এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মাঝে জনসচেতনা বৃদ্ধি ও সর্তক করাসহ হেলমেট পরিহিত চালকদের শুভেচ্ছা জানিয়ে চালকদের নিজের সেফটি নিশ্চিত করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৭ এর ধারা ১০ এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত অনুয়ায়ী মোটরসাইকেল চালক এবং তার সহযাত্রীকে আবশ্যিকভাবে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মানের হেলমেট পরিধান করতে হবে।

কোনো মোটরসাইকেল চালক ও সহযাত্রী হেলমেট ব্যবহার না করলে উক্ত মোটরসাইকেলে কোনো প্রকার জ্বালানি সরবরাহ করা যাবে না। এ প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১২৪ এর ক্ষমতাবলে মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের জন্য 'নো হেলমেট, নো ফুয়েল' নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন ২৬ লাখ মানুষ

মোটরসাইকেলের চালক/রিফুয়েলিং স্টেশনের মালিকগণ এ নির্দেশনা অনুসরণ করবেন। অন্যথায় আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা জরুরি উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতনতার বিকল্প নেই। অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবার ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম চালু করা হচ্ছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ৬ জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি

সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে গাড়ি ছাড়া বোতল বা ড্রামে পেট্রোল-অকটেন বিক্রি না করতে পেট্রোল পাম্প মালিক ও খুচরা পেট্রোল ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি পাম্পে সচেতনতামূলক ব্যানার টানানোর আহ্বান করেন পুলিশ সুপার।

গত ২০ বাংলাদেশ সড়ক পরিবহনের প্রজ্ঞাপন ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সড়কে চলাচল নিরাপদ করার লক্ষ্যে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে জেলা পুলিশের এ ব্যবস্থা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা