ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রা‌ক-মোটরসাই‌কেল সংঘর্ষে নিহত ১

জেলা প্রতি‌নি‌ধি : বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন : সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

রোববার (১৯ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর বন্দরে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (৩৫) শাজাহানপুরের সোনাকানিয়া গ্রামের মৃত তরিকুল্লার ছেলে। তিনি নন্দীগ্রামের কোয়ালিটি ফিড কোম্পানিতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ত্রিশালে ট্রাক-বাস সংঘর্ষ, আহত ১২

ঘটনার পর ট্রাকটি জব্দসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। চালক আশরাফুল ইসলাম (৪৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চরলডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত জানান, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন সাব্বির। জামাদারপুকুর বন্দরে পৌঁছালে নাটোরগামী মালবাহী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটকে রেখেছিলেন৷

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তিনি আরও জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা