ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে গণসংর্বধনা অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতবনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও মরহুম ময়েন উদ্দিন এবং চিত্রশিল্পী আব্দুল লতিফ স্মরণে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে

শনিবার (১৮ মার্চ) দুপুরে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু'র আয়োজনে নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) সারাদিন বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা ও শনিবার (১৮ মার্চ) দুপুরে উলিপুর পৌরসভা 'ক' শ্রেণিতে উন্নীত হওয়ায় মেয়র ও জেলা পরিষদ সদস্যদের গণসংবর্ধনা দেয়া হয়েছে।

অনুষ্ঠান উদযাপন কমিটির সমন্বয়কারী প্রভাষক ও সাংবাদিক সাজাদুল ইসলাম সাজু'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।

আরও পড়ুন : বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীর অভিযোগ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ৬নং সদস্য জুয়েল রানা, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিউলী বেগম। সকল অতিথিবৃন্দকে আয়োজক কমিটি সংবর্ধিত করেন।

এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড সভাপতি জিয়াদুল ইসলাম, সহকারী শিক্ষক নুর উল্লাহ, রুহেনা হক, রবিউল আলমসহ প্রমুখ।

আরও পড়ুন : আ.লীগ সভাপতিকে পেটালেন তিন ভাতিজা

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশকারী বিজয়ীদের হাতে আলোচকবৃন্দ পুরস্কার হাতে তুলে দেন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা