সারাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে

কামরুল সিকদার, (ফরিদপুর) : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। স্মার্ট ছাত্রছাত্রী হতে ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও ভালো হতে হবে। তাহলে তোমাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী আসবে। তোমরা স্মার্ট বাংলাদেশ গড়তে উপযুক্ত হবে। তবেই তোমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।

আরও পড়ুন : বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীর অভিযোগ

শনিবার (১৮ মার্চ) সকালে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে অবস্থিত 'রাজাপুর উচ্চ বিদ্যালয়'-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার এসব কথা বলেন।

তোমরা বড় হয়ে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সাংবাদিক হবে, রাজনীতিবিদ হবে। কেউ দেশে থাকবে, কেউ বিদেশে যাবে। কিন্তু তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না, শিক্ষককে ভুলে যাবে না। আর বাংলাদেশকে ভুলে যাবে না।'

তিনি আরো বলেন, 'শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছেন। এ অঞ্চল এখন শিল্পোন্নত হবে। আমাদের এ এলাকায় আর অভাব থাকবে না।'

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন।

আরও পড়ুন : আ.লীগ সভাপতিকে পেটালেন তিন ভাতিজা

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নওয়াব্জাদা এ এফ এম আব্দুর রহমান (ফজল এ রহমান)-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. নাজমুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামরুল হাসান (হাসান মেম্বার), প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সজীব মোল্যা প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা