যুবলীগ নেত্রীর বসতভিটায় জমি দখল করে টিনের ঘর উত্তোলন। ছবি : সান নিউজ
সারাদেশ
জামালপুরে জমি-বসতভিটা জবর দখল

বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীর অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেত্রী জেসমিন আলমের জমি বসতভিটা জবর দখল করেছে বিএনপি সমর্থিত ভুমিদস্যুরা।

আরও পড়ুন : আ.লীগ সভাপতিকে পেটালেন তিন ভাতিজা

পৌর বিএনপির আহবায়ক মনোয়ার হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় ৫দিন ধরে পরিবারটি পুলিশসহ বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেনা।

শনিবার (১৮ মার্চ) দুপুরে মেলান্দহ উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক জেসমিন আলম অভিযোগ করেও সাংবাদিকদের বলেন, ১১ মার্চ পারিবারিক কাজে জামালপুর শহরে অবস্থান করায় খালিবাড়ি পেয়ে উপজেলার নয়ানগন এলাকায় পৌর বিএনপির আহবায়ক মনোয়ার হাওলাদারের নেতৃত্বে খায়রুল ইসলাম রাসেল ও সোহেলের নেতৃত্বে একদল ভুমিদস্যু ৯ শতাংশ জমি জবরদখল করে।

আরও পড়ুন : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

ভুমিদস্যুরা প্রকাশ্য দিবালোকে লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমার বসতভিটায় টিনের ঘর তুলেছে। বাড়ির চারপাশে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মনোয়ার হাওলাদের লোকজন মহড়া দিচ্ছে।

সন্ত্রাসীদের ভয়ে আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে দখল হয়ে যাওয়া বসতভিটা দখল মুক্ত ও ভুমিদস্যুদের গ্রেপ্তারে দাবি জানান স্থানীয় প্রশাসনের প্রতি।

আরও পড়ুন : ষড়যন্ত্র করে লাভ হবে না

স্থানীয় বাসিন্দারা জানান,এই জমি জেসমিন আলম ক্রয়সুত্রে মালিক। এলাকায় মনোয়ার হাওলাদারের গোষ্ঠিগত প্রভাব রয়েছে, ফলে প্রভাবশালী ভুমিদস্যদের ভয়ে স্থানীরা প্রতিবাদ করার সাহস পায়নি।

মেলান্দহ পৌর বিএনপির আহবায়ক মনোয়ার হওলাদারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জমি দখল বিষয়ে তিনি বলেন, আমার নেতৃত্বে জমি দখলের অভিযোগ সঠিক নয়। এসব অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন এই বিএনপি নেতা।

আরও পড়ুন : জাতির পিতার জন্মদিনে ডা. মুরাদের শ্রদ্ধা

মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: দেলায়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

ঘটনাস্থল থেকে পৌর বিএনপির সদস্য মজনু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা