সারাদেশ

ঝালকাঠিতে হাত পা বেধে স্বামীকে জবাই 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রথম স্ত্রীর স্বাক্ষর নিয়ে দ্বীতিয় স্ত্রীকে জমি লিখে দেওয়ার জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেধে অটো চালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী সাপিয়া বেগমকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন: অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

রোববার ( ১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক আউয়াল দুই সন্তানের জনক ও ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। আটককৃত সাপিয়া বেগম শরিয়তপুরের নরিয়া উপজেলার মৃত নজরুলইসলাম মুন্সি মেয়ে।

ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর ৪ কাঠাজমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়ার অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এসবের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেধে রাত দেড়টার দিকে অটো চালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ৯৯৯ কল দিয়ে পুলিশ খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রাতেই ঐই বাড়ি থেকে তাকে আটক করে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন তালুকদার বাদি সাপিয়ার নামে হত্যা মামলার দায়ের করেছেন। পুলিশ তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে ঝালকাঠির রাজাপুর জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে পাঠায়। আদালতের বিচারক সাপিয়া বেগমকে জেল হাজতে পাঠায়।

আরও পড়ুন: উলিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

নিহতের ৯ম শ্রেনি পড়ুয়া ছেলে রাফিন তালুকদার জানান, ৩ মাস আগে আঙ্গারিয়া গ্রামের এক নারীকে বিয়ে করে তার বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে তার কৌশলে মায়ের স্বাক্ষর নিয়ে ৪ শতাংশ জমি লিখে নেয়। গত সপ্তাহে বিষয়টি জানতে পেরে এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। রোববার ছাগলে গাছ খাওয়া নিয়ে রাতে ১০ টার দিকে সাপিয়াকে মারধর করে আউয়াল। পরে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে তার বাবাকে জবাই করে তার মা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা