সারাদেশ

অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

জেলা (প্রতিনিধি) : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুনুর রশীদের নামে তথ্যমন্ত্রীর বক্তব্য বানোয়াট দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্যমন্ত্রী যে অভিযোগ নিয়ে আমাদের দুইজন নেতার বিরুদ্ধে কথা বলেছেন সেটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

আরও পড়ুন: উলিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যত রকমের অপপ্রচার চালানো যায় তা করে যাচ্ছে। পঞ্চগড়ের এই ঘটনার সঙ্গে এই সরকার সরাসরি জড়িত। এর দায়ভার সরকারকেই নিতে হবে। কিন্তু উল্টো সেখানে আমাদের যেসব নেতা আছেন, তাদের নামে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। রুমিন ও হারুনের তেমন কোনো ফেসবুক আইডি নেই। ফেক আইডি খুলে এসব অপপ্রচার চালানো হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের তো এটি নতুন কোনো কিছু নয়। বরং সেখানকার ঘটনাটি আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত। তারা ঘটনা ঘটাবে আর দোষ দেবে আমাদের ওপর।

সরকার পরিকল্পিতভাবে জনগণের দৃষ্টি প্রভাবিত করার জন্য পঞ্চগড়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে দাবি করে ফখরুল বলেন, যখন দেশের সকল জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে ঠিক তখনি সরকারের লোকেরা জনগণের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য এমন সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৮

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা