সংগৃহীত
সারাদেশ

জবি শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৮ 

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ‘স্বপ্নপুরী’ বিনোদন কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক নারীসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন : শপথ নিলেন নেপালের নতুন প্রেসিডেন্ট

রোববার (১২ মার্চ) রাতে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)।

মামলার সূত্রে জানা যায়, রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থীসহ ১২ জন শিক্ষক-কর্মচারীর একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। খনি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তারা বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে যান।

আরও পড়ুন : মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

এ সময় কয়েকজন শিক্ষার্থী ঘোড়া রাইডে ওঠেন। পরে রাইড থেকে নামার সময় শিক্ষার্থী বিনয় চন্দ্র একটি ব্যাগ ভুলবশত ফেলে আসেন। পরে ওই ব্যাগ ফেরত নিতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারী উত্ত্যক্ত করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।

হামলায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ৫জনের অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন : নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় গতকাল রোববার রাতেই আটজনের নাম উল্লেখসহ নাম না জানা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী।

তিনি আরও বলেন, মামলা পেয়ে এক নারীসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা