ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ স্লোগান কে সামনে রেখেই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধন

সোমবার (১৩ মার্চ) দুপুরের দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।

আরও পড়ুন : বান্দরবানে কমান্ডারসহ ৯ জঙ্গি গ্রেফতার

পরে আলোচনা সভায় সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রিন্টু কুমার চাকমার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করায় আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা জরুরি।

আরও পড়ুন : শিক্ষা সফরের বাসে আগুন

এ সময় জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. শানে আলম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা