ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

জেলা প্রতিনিধি : কুষ্টিয়া মহাসড়কে ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী তাবরেজ লিখন (২৬) ও আবদুর রউফ (৩৮) নিহত হয়েছেন।

আরও পড়ুন : শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৫

রোববার (১২ মার্চ) কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তাবরেজ লিখন সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেছিলেন। তিনি কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। লিখন কুষ্টিয়া দেশয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : গাইবান্ধায় ২ মাসে ৪৭ ধর্ষণ মামলা

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) দেবব্রত রায় বলেন, রোববার সকাল ৬ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের কাছে মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে তবরেজ লিখন নামের এক যুবকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৮ টার দিকে কাজের জন্য মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন রউফ। মেডিকেল কলেজের সামনে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রউফ।

আরও পড়ুন : প্রেমিকের বাড়িতে বিষপান, আটক ২

নিহত আবদুর রউফ এক রাজমিস্ত্রি ছিলেন। তিনি লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা