সংগৃহীত
সারাদেশ

শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৫

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তানজিদ সরকার (৯) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোহাগ নামে এক কিশোর ও তার ৪ স্বজনকে আটক করা হয়েছে।

রোববার (১২ মার্চ) সকালে উপজেলার জোতপাড়া চর থেকে মাটি খুঁড়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ

নিহত তানজিদ সরকার গাজীপুর জেলার গাছা থানার কুনিয়াগাছা এলাকার লতিফ সরকারের ছেলে। অন্যদিকে ঘাতক সোহাগ টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আটক ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এই দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ। এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে চৌহালী থানায় একটি অভিযোগ দেয়।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

অভিযোগ পেয়ে পুলিশ সোহাগকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিত্বে রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি হারুন অর রশিদ জানান, তানজিদের গলা কাটা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ জানিয়েছে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মাখন মিয়া, তার স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, শালিকা জুলেখা খাতুনসহ ৫ জনকে আটক করে থানায় আনা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা