সারাদেশ

ডাচ-বাংলার আরও আড়াই কোটি টাকা উদ্ধার

সান নিউজ: ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হলো ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া ঘটনায় জড়িত আরও আট জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ

রোববার (১২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। জানান, ‘শনিবার (১১ মার্চ) সিলেটে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার এবং আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়।'

আরও পড়ুন: সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

এর আগে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। সেসময় ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা