ছবি : সংগৃহিত
সারাদেশ
বানিয়ারা প্রিমিয়ার লীগ-২০২৩

ক্রিকেট ওয়ারিয়র্স বানিয়ারা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে বানিয়ারা এস.এস.ক্লাব কর্তৃক আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘বানিয়ারা প্রিমিয়ার লীগ’ এর পর্দা নেমেছে গতকাল শনিবার।

আরও পড়ুন : এবার পিএসএলে দেখা গেল উসমানের তাণ্ডব

এবারের ফাইনাল খেলায় শক্তিশালী লিজেন্ড অব বানিয়ারা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট ওয়ারিয়র্স বানিয়ারা।

শনিবার (১১ মার্চ) মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী বানিয়ারা গ্রামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : সিরিজ জয়ের হাতছানি

এবারের আসরে সফল অধিনায়ক হাফিজুর রহমান রাজনের নেতৃত্বে শিরোপা ঘরে তুলে ক্রিকেট ওয়ারিয়র্স বানিয়ারা।

অপরদিকে অভিজ্ঞ দলপতি শাহ মো: গোলাম রব্বানীর নেতৃত্বে লিজেন্ড অব বানিয়ারা এবার ফাইনালে নোঙর করলেও চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ নিয়ে রানার্সআপ হয়েই ঘরে ফিরেছে।

আরও পড়ুন : রোববার আসছে আয়ারল্যান্ড, সূচি প্রকাশ

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এস.এস.ক্লাবের সাবেক তারকা ক্রিকেটারগণ।

প্রায় মাসব্যাপী চলা এ টুর্নামেন্টকে জমজমাট করে রেখেছিলেন তারকা ক্রিকেটার, আয়োজকবৃন্দ এবং দূরদুরান্ত থেকে আসা সকল ক্রিকেট পাগল দর্শকরা।

আরও পড়ুন : মার্টিনেজের গ্লাভস নিলামে বিক্রি

প্রসঙ্গত, বানিয়ারা এস.এস.ক্লাব কর্তৃক আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রায় দুইযুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।

এছাড়াও বানিয়ারা এস এস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতে আরও জাঁক-জমকপূর্ণভাবে বানিয়ারা প্রিমিয়ার লীগ আয়োজন করা হবে।

শোনা যাচ্ছে, আগামীতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে প্রায় ১০ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে। তবে এতো বড় অংকের টাকার বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা