ছবি : সংগৃহিত
সারাদেশ

গুচ্ছগ্রামের সাঁওতালগণ ঘর ছেড়ে চলে যাচ্ছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গুচ্ছগ্রামের সাঁওতাল পরিবারের অনেকেই ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। আত্মকর্মসংস্থানের সুযোগ না থাকায় ঘর ছেড়েছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন : চট্টগ্রামে বিস্ফোরণে আহত ৮

পাঁচ বছর আগে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারা গ্রামে ৭০টি ঘর নির্মাণ করা হয়। এসব ঘরে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সাঁওতালদের পুনর্বাসন করা হয়। তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা ছিল স্থানীয় প্রশাসনের।

ঘরগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কোন কোন ঘরের চালের টিনে মরিচা ধরে ছিদ্র হয়েছে। অধিকাংশ ঘরেই তালা ঝুলতেছে। কোনটির ভিটের মাটি ধসে যাচ্ছে। সাঁওতালরা পূর্বস্থানে কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। যেখানে পুনর্বাসন করা হয়েছে, সেই জায়গাটি চরবেষ্টিত।

আরও পড়ুন : ঝালকাঠিতে খাল খননের দাবিতে মানববন্ধন

এ কারণে কৃষিকাজের তেমন সুযোগ নেই। জীবিকার তাগিদে ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। ৭০ বছর বয়সী খুকি মার্ডি গুচ্ছগ্রামে বসবাস করছে। তিনি নিঃসন্তান। স্বামী মারা গেছেন প্রায় ১২ বছর আগে। তাঁর ডান হাত অচল।

তিনি বলেন, 'আগে দিনমজুর হিসেবে কৃষিকাজ করতাম। এখন বয়সের ভারে কাজকর্ম করতে পারি না। এখন খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হয়। সরকারিভাবেও সাহায্য পাইনি।'আরেক বসবাসকারী জামলী পাহাড়ী (৬৫)। প্রায় ৯ বছর আগে স্বামী মারা যান।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ শ্রমিকের

তিনি এলাকায় ধানসহ বিভিন্ন শস্য কুড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করছে। অনেক সময় ঘরে খাবার না থাকলে মেয়েদের সহযোগিতা নিয়ে চলতে হয়। তিনি বলেন, 'আমরা তো ভিক্ষাবৃত্তি করতে পারি না। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে একটু ভালোভাবে থাকতে পারতাম।

কমলেশ সরেন, মন্ডল টুডু, হেবল সরেন ও কয়েন সরেন থাকতেন গুচ্ছগ্রামটিতে। এখন তাঁরা সেখানে থাকে না। তাঁদের দাবি,আত্মকর্মসংস্থান করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি।

গুচ্ছগ্রাম কমিটির সভাপতি যিশায়েল হেমরম বলেন, 'আমাদের পুনর্বাসনসহ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি।

আরও পড়ুন : ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

ফলে জীবিকার তাগিদে কেউ পূর্বস্থানে, আবার কেউ ঢাকায় গার্মেন্টসে চাকরি করছে। বর্তমানে এখানে ২৫টি পরিবার রয়েছে। এখানে সরকারিভাবে তেমন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানে যাঁরা বসবাস করছে, তাঁরা অতিকষ্টে দিনাতিপাত করছে।

কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ বলেন, গুচ্ছগ্রামে বসবাসরত সাঁওতাল পরিবারের আত্মকর্মসংস্থানের বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি উপজেলা মাসিক মিটিংয়ে উপস্থাপন করবেন তিনি।

উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুল শরীফ বলেন, গুচ্ছগ্রামের ঘরে বসবাসরত সাঁওতালদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সুবিধা দেওয়ার কথা ছিল। প্রথম অবস্থায় তাঁদের ১০ হাজার টাকা ঋণ সুবিধা দেওয়ার কথা।

আরও পড়ুন : কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ

কিন্তু ঘরে ছেড়ে যাওয়া ও নানা জটিলতায় তাঁদের ঋণের আওতায় নেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, পল্লী উন্নয়ন (বিআরডিবি) বোর্ডসহ বিভিন্ন মাধ্যমে তাঁদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে ঋণ সুবিধার ব্যবস্থাও করা হচ্ছে। যেসব পরিবার চলে গেছে, তাদের তালিকা করা হচ্ছে। সেখানে অন্য সাঁওতাল পরিবারকে পুনর্বাসন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা