সারাদেশ

হাতিয়াতে ১০০ মণ জাটকা জব্দ   

নোয়াখালী (প্রতিনিধি): নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন: কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে কনস্টেবল আহত

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে.এম শাফিউল কিঞ্জল।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা মাছ জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় হাতিয়া স্টেশান কমান্ডার এম রফিকুল সিপিও এর নেতৃত্বে অভিযান চালায় বিসিজি স্টেশান কোস্টগার্ড হাতিয়া। এ সময় একটি ইঞ্জিন চালিত ফিশিং কেরিং বোটে তল্লাশী চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

পরবর্তীতে জব্দকৃত বোট ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা