সারাদেশ

ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (২১) লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। তিনি ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

স্থানীয়রা জানায়, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল চারটার দিকে হঠাৎ নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন নির্মাণশ্রমিকরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বুধবার বিকেলে হ্যামস গার্মেন্টসের ছাদ ঢালাইয়ের সময় নির্মাণাধীন ভবনটি ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আরিফুলসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামুন নামে একজন গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন: সার আনতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি

প্রতিষ্ঠানটির প্রকৌশলী শফিক মোল্লা জানান, ভবন নির্মাণের সময় ৭৩ শ্রমিক কাজ করছিলেন। কতজন নিখোঁজ আছে আমরা খোঁজ নিচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা