সারাদেশ

চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) খালে পড়ে গেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণ সমর্থন রয়েছে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি ডিপো থেকে তেল ভর্তি করে ইয়ার্ডে ঢোকার সময় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে এরই মধ্যে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। প্রতিটি ওয়াগনে ৩০ হাজার লিটারের বেশি তেল ধরে। আনুমানিক ৪০-৫০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে পাশের খালে গিয়ে পড়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

রেলওয়ে সূত্রে জানা যায়, নগরীর গুপ্তখাল এলাকার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে আসার পথে ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে বলে জানিয়েছেন সিজিপিওয়াই-এর স্টেশন মাস্টার আবদুল খালেক। তিনি বলেন, ১৬টি ওয়াগনের মধ্যে তিনটি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে দুটি থেকে তেল পড়ে গেছে। ড্রেন হয়ে ইয়ার্ডের পাশের খালে গিয়ে পড়েছে এসব তেল।

ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল উল্লেখ করে আবদুল খালেক বলেন, ডিপো থেকে তেল নিয়ে ইয়ার্ডে ঢোকার সময় তিনটি ওয়াগন উল্টে যায়। একেকটি ওয়াগনে ৩০-৩৫ হাজার লিটার তেল থাকে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৮৭৩ মৃত্যু

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা