সারাদেশ

পাহাড়ে উন্নয়নে ভুমিকা রাখছে আওয়ামীলীগ

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি): দুর্গম পাহাড়ে উন্নয়নের ধারা অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার, পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি সাক্ষরিত করেছে বর্তমান সরকার,এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুপ্তপূর্ণ ভুমিকা রেখেছেন এবং পাহাড়ে পিছিয়ে পড়া বসবাসরত সকল সম্প্রাদায়ের মাঝে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় স্হাপনের মাধ্যমে অগ্রনী ভুমিকা পালন করছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য মন্দির-মসজিদ-বৌদ্ধ বিহার ও উপসনালয় বিভিন্ন জেলা উপজেলায় নির্মান করে যাচ্ছেন,সমতলের সাথে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলের রাস্তাঘাট ও সড়ক মহাসড়ক নির্মাণসহ নানান উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে পার্বত্য জেলার ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারী ) পার্বত্য বান্দরবানের ২নং কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন।

শেষে এলাকার স্থানীয়দের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।

এসময় মন্ত্রী আরো বলেন, পার্বত্য বান্দরবানে বিএনপির অনেকেই ক্ষমতায় ছিলেন কিন্তু তারা এলাকার ভাগ্য উন্নয়নে কোন কাজে আসেনি শুধু তাদের নিজেদের পকেট ভরপুর করেছে, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, ও উন্নয়নে কোন নজর দেয়নি, বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী ও চ্যালেঞ্জিং নেতৃত্বে পাবর্ত্য অঞ্চল এখন উন্নয়নের অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে চলছে। পার্বত্য জেলার পর্যটন শিল্পের প্রসারে ও সরকার অবদান রেখেছেন,পাশাপাশি এই এলাকার উৎপাদিত বিভিন্ন প্রজাতের ফল দেশের বিভিন্নস্থানে সহজেই দ্রুত পৌঁছে যাচ্ছে, আর এ অঞ্চলের বাসিন্দারা পূর্বের চেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।

আরও পড়ুন: কুকুরের কামড়ে আহত ১৫

এসময় পার্বত্যমন্ত্রী বলেন,আগামীতে বান্দরবান জেলার উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ও স্মাট বাংলাদেশ বির্নিমানে সাধারণ জনগণকে আওয়ামীলীগের পাশে থাকার আহবান জানান।

আলোচনা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং স্থানীয় বাসিন্দাদের মাঝে শীত নিবারণের জন্য ১০০টি কম্বল, কৃষি কাজের সহায়ক হিসেবে ২০টি স্প্রে মেশিন,ও দুস্থ মহিলাদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০টি ছাগল বিতরণ করেন।

এর আগে মন্ত্রী ১ কোটি ২৫লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ভাঙ্গামুড়া এলাকায় বৌদ্ধ বিহার, স্কুল ছাত্রাবাস সহ বৌদ্ধ বিহার দেশনা ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী সোমনাথ দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

আরও পড়ুন: দৃষ্টিনন্দন মেঠোপথের ইতিকথা

২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, ইউনিয়ন পরিষদের সচিব উচপ্রু মারমাসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা,প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা