সারাদেশ

সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সান নিউজ ডেস্ক : পাবনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদোয়ানুল ইসলাম রুপম (২৩) পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহ পাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে। ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী তিনি।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

আহত অমিত হোসেন (১৫) পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে। তিনি স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।

নিহতের পারিবার জানায়, কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসেন রুপম। শুক্রবার সকালে বন্ধুরা মিলে মোটরসাইকেলে ঈশ্বরদীর রুপপুর গ্রিন সিটি রুশ পল্লীতে বেড়াতে যায়। ফেরার সময় রাত ৮ টার দিকে টেবুনিয়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: প্রাণহানির শীর্ষে জাপান

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, ‘কয়েকজন বন্ধু ছুটির দিনে পারমানবিক প্রকল্পের রুপপুর গ্রিনসিটি এলাকায় ঘুরে বাড়িতে আসার পথে পিক-আপের চাপায় মৃত্যু হয়। থানা পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের মাধ্যমে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।’

আরও পড়ুন: মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল জানান, ‘রাতেই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা