সারাদেশ

কুকুরের কামড়ে আহত ১৫

সান নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে একটি পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ১৫ শিশু আহত হয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ির পাশে খেলার সময় কুকুরটি ১৫ শিশুকে কামড়ে আহত করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

আহতরা হলো- ছলিমপুর ইউনিয়নের জয়নগর মাদরাসা এলাকার জামাত আলীর ছেলে মাহাদি (৯), মিরাজুল ইসলামের ছেলে আল আমিন (৩), জয়নগর গ্রামের আকাল উদ্দিনের মেয়ে আনিকা খাতুন (৩), বড়ইচারা এলাকার সোহাগ হোসেনের ছেলে মোরসালিন (৪০), একই এলাকার সোহেলের ছেলে আদিয়ান (৩), সাহাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে তানভির (৬) সহ ১৫ শিশু।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ১৫ শিশু বিকেলে হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হয়েছে। এর মধ্যে সাতজনের নাম জরুরিভাবে নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্রাণহানির শীর্ষে জাপান

ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ওই গ্রামে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যায়। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে থাকেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা