সারাদেশ

অর্থ আত্মসাৎ ব্যবস্থা নেয়নি শিক্ষা বিভাগ 

নাটোর (প্রতিনিধি): বড়াইগ্রামের কুশমাইল সংগ্রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগে জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার দেড় মাস পেরিয়ে গেলেও কোন প্রকার তদন্ত করেননি সংশ্লিষ্টরা। এ ঘটনায় অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: মাদক কারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগ

জানা যায়, প্রধান শিক্ষক সোহেলী পারভীনের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতি, স্লিপ কমিটি এবং সামাজিক মূল্যায়ন কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কাজ না করেই ক্ষুদ্র মেরামত প্রকল্পের দুই লাখ টাকাসহ গত চার বছরে বিভিন্ন প্রকল্পের ৫ লাখ ৯০ হাজার টাকা আতœসাতের অভিযোগ উঠে। এভাবে অর্থ আত্মসাৎ এবং সহকারী শিক্ষকদের সঙ্গে রুঢ় আচরণ করাসহ নানা অভিযোগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন স্থানীয়রা।

পরে জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তের জন্য দু’জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও তারা এ ব্যাপারে কোন তদন্ত করেননি। এতে শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই কারণে বিক্ষুব্ধ হয়ে গত ১৮ জানুয়ারী দাতা সদস্য নুরুল ইসলাম পুনরায় প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক বরাবর পুনরায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল ইসলাম বলেন, সুস্পষ্ট অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করলেও শিক্ষা অফিস ন্যূনতম তদন্তটুকুও করার প্রয়োজন বোধ করেনি। এটা দুর্নীতিকে প্রশ্রয় দেয়ারই নামান্তর। এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. নাসিম রানা বলেন, দায়িত্ব দেয়া হলেও ওই শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তদন্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ইটভাটায় ৩৫ লাখ টাকা জরিমানা

জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, কমিটি মাতৃত্বকালীন ছুটির কারণ দেখিয়ে তদন্ত করতে পারেননি বলে জানিয়েছে। তবে পুনরায় আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় উপ-পরিচালকের দপ্তর থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার আশরাফুল কবীবের নেতৃত্বে একটি এবং জেলা শিক্ষা অফিস থেকে বড়াইগ্রামের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মন্ডল ও ড. নাসিম রানাকে দায়িত্ব দিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে তার নামে বিভাগীয় মামলা করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা