সারাদেশ

উলিপুরে আগুনে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে একটি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের রামদাস ধনিরাম (তেতুলতলা) গ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান মালিক লুৎফর রহমানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। লুৎফর রহমান দীর্ঘদিন থেকে প্রাণ কোম্পানির ডিলারশিপের ব্যবসা করেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমানের দুটি বাড়ী, একটি কিসামত তববকপুর অপরটি উলিপুর পৌরসভাস্থ রামদাস ধনিরাম গ্রামে বজরা সড়কের পাশে। লুৎফর রহমান প্রায় দু'বছর থেকে বহুমুখী স্টোর খুলে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো গতকাল মোঙ্গলবার (২৪ জানুয়ারি) বহুমুখী স্টোরের মালিক রাত ৯ টায় দোকান বন্ধ করে গ্রামের বাড়িতে চলে যান। যে ঘরে ব্যবসা করেন এই ঘরটিও তার নিজস্ব ঘর বলেও স্থানীয়রা জানান। তাঁর দুই তলা বিশিষ্ট বাড়িটির ২য় তলার কাজ বাকি রয়েছে। স্থানীয় মিনহাজ, নুরজামাল জানায়, তারা সকাল সাড়ে ৭টার দিকে আগুনের ধোয়া দেখে চিৎকার দেয়, পরে ঘটনাটি উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দ্রুতই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার বিষয়টি বহুমুখী স্টোরের মালিক লুৎফর রহমানকে খবর দিলে তিনিও দ্রুতই ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

প্রাণ কোম্পানির ডিলারশিপ নেয়া ও বহুমুখী স্টোরের মালিক লুৎফর রহমান জানান, কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়ে ৩-৪ লাখ টাকার মালামাল পুড়ে দিয়েছে। পুড়ে যাওয়া মালামালগুলো প্রাণ কোম্পানির পটেটো চিপস, সস, বিস্কুট, পানির বোতল, প্রাণ জুনিয়র জুস ইত্যাদি। তিনি আরো জানান, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে সন্দেহ করতে না পেরে উলিপুর থানায় অজ্ঞাত ব্যক্তির নামে একটি সাধারণ ডায়েরি করেছি।

আরও পড়ুন: জিয়া বাকশালের সদস্য হয়েছিলেন

আগুন নিয়ন্ত্রণে আনা উলিপুর ফায়ার সার্ভিস কর্মীদের নেতৃত্বে দেয়া সাব অফিসার আব্বাস আলী জানান, খবর পাওয়া মাত্রই আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌছাই এবং ১লাখ টাকার পুড়ে যাওয়া মালামাল ও আনুমানিক প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করি। আগুন লাগার বিষয়টি তদন্ত করা জরুরি বলেও তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা