সারাদেশ

প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমানকে সংবর্ধনা

ভোলা প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাসহ টানা তৃতীয়বারের মতো ভোলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানকে সংবর্ধনা জানিয়েছে ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ। একই সাথে নব নির্বাচিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়েছে।

আরও পড়ুন: পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১
আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকা থেকে এক বার্তায়সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তাব্য রাখেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম।

আরও পড়ুন: বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে

এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, এম এ তাহের, আব্দুর রাজ্জাক শশী, আসমত আলী, জুলফিকার আলী, ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সংবর্ধিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি। মহান স্বাধীনতা যুদ্ধের সময় অংশ নিয়েছেন ও তখনো সাংবাদিকরতার জন্য কাজ করেছেন। তিনি ১৯৭০ সালেই তৎকালীন পাকিস্তান সররকারের নির্বাচনের আগ মুহূর্তে ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় এলাকায় যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির সচিত্র প্রতিবেদন প্রকাশ করে পূর্বদেশ পত্রিকায়। এটা অত্যন্ত সাহসীকতার পরিচয় বহন করে। হাবিবুর রহমান এখনো সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধে সাংবাদিক এম হাবিবুর রহমানের বিশেষ অবদান রাখেন। তিনি বর্তমানে বাংলাদেশ বেতরের ভোলা জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন ও ভোলা থেকে তার সম্পাদনায় দৈনিক বাংলার কণ্ঠ প্রকাশিত হচ্ছে। যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে ততদিন ভোলাবাসী সাংবাদিক এম হাবিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আরও পড়ুন: সব নাগরিকের জন্য পেনশন

সংবর্ধিত প্রেসক্লাবের অন্যান্য পদের নির্বাচিতরা হলেন- সহসভাপতি কামাল উদ্দিন সুলতান ( ডেইলী ইন্ডিপেনডেন্ট) , সহসম্পাদক হোসেন সাদী ( বৈশাখী টিভি), অর্থ সম্পাদক এম. হেলাল উদ্দিন ( গাজীটিভি ও যুগান্তর), ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম ( ৭১টিভি) , গ্রন্থাগার সম্পাদক মোঃ তৌয়বুর রহমান ( বিটিভি), সাংস্কৃতিক সম্পাদক জসিম রানা ( মোহনা টিভি), নির্বাহী সদস্য জুন্নু রায়হান ( বাংলাদেশ প্রতিদিন. নির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন ( সময় টিভি ও সমকাল)।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা