সারাদেশ

ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: নরসিংদীতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথের পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

নিহতরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শ্রবণপ্রতিবন্ধী কাশেম মিয়া (৬৫)। তিনি পেশায় একজন সেলোমেশিন মেকানিক ও চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে কর্ণ বিশ্বাস (৬২)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার কড়ইতলা রেলক্রসিং এলাকায় একজন ও দুপুরে শ্রীনিধি রেলওয়ে স্টেশন আউটার এলাকায় অপরজনের মৃত্যু হয়।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কাশেম মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের পাশে থাকা রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা ঢাকামুখী এগারোসিদ্ধুর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতে দুর্নীতি কমাতে হবে

অপরদিকে, কর্ণ বিশ্বাস (৬২) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনিধি রেলস্টেশনের পশ্চিম পাশে আউটারের পাশ দিয়ে রেললাইন পার হতে গেলে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেসের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান রুমেল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা