সারাদেশ

যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

সান নিউজ ডেস্ক: ভোলার বাংলাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডোবায় পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যাত্রী মারা যান।

নিহত মো. শাজাহান (৪৫) লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের কুমারখালি গ্রামের মো. মজিবুল হকের ছেলে।

আরও পড়ুন: বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা বরেন, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস বাংলাবাজার সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে মো. শাহাজান চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা