প্রতীকী ছবি
সারাদেশ

শাশুড়িকে নিয়ে জামাই উধাও

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বিয়ের দুই মাসের মাথায় শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন জামাই। শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

ঘটনাটি পাঁচ দিন আগের হলেও বুধবার (২৫ জানুয়ারি) জানাজানি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মন্টু খাঁর ছেলে সুলতান খাঁ (২৫) দুই মাস আগে একই গ্রামের আলম সেখ ও হাফিজা খাতুন (৩৮) দম্পতির মেয়ের বিয়ে হয়। তবে বিয়ের আগে থেকেই সুলতান ও আশার মায়ের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে জানাজানি হলে মেয়ে আশাকে সুলতানের সঙ্গে তড়িঘড়ি করে বিয়ে দেন।

আলম সেখ গণমাধ্যমকে বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি স্ত্রী বাড়িতে নাই। খোঁজ মিলছে না জামাইয়েরও। পরে জানতে পারি আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের। সুযোগ পেয়ে পালিয়ে গেছে তারা।

আরও পড়ুন: শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘মেয়ে ছাড়াও আমার একটি ছেলেও আছে৷ তাদের রেখে আমার স্ত্রী হাফিজা ও মেয়ের জামাই সুলতান পালিয়েছে। আত্নীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছি পাইনি। এ ঘটনায় আমি ও আমার মেয়ে দিশেহারা হয়ে পড়েছি। এখন কি করবো বুঝতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, জামাই ও শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি শুক্রবার দিনগত রাতে ঘটলেও বিষয়টি আজ জানাজানি হয়েছে। এখন শাশুড়ি ও জামাইকে খোঁজাখুঁজি করছে উভয়ের আত্মীয় স্বজন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা