সারাদেশ

খাগড়াছড়িতে যুবলীগের সমাবেশ

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশের আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখা।

আরও পড়ুন: ট্রলার থেকে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বুধবার ২৫ (জানুয়ারি) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর প্রদিক্ষণ করে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ করে,পরে যুব সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও জন কল্যানের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে ও উন্নতশীল রাষ্ট্রে পরিণত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুন: উলিপুরে আগুনে ৩ টাকার মালামাল পুড়ে ছাই

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা (জুয়েল), জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অংসা মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা সহ আর ও অনেকেই ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা