সারাদেশ

ঈশ্বরগঞ্জে ইটভাটায় ৩৫ লাখ টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে পরিচালিত নয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিপ্তর। ইটভাটা গুলোতে ৩৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনটি ইট ভাটাকে এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সব ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি পেতে চেষ্টা চলছে

গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে নিষিদ্ধ এলাকায় এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইটভাটা গুলোতে অভিযান চালায় পরিবেশ অধিপ্তর। ২৫ জানুয়ারি বুধবার দিনভর অভিযানে ঈশ্বরগঞ্জের মেসার্স ভাই ভাই ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স আলী ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স মাহি ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স সওদাগর ব্রিক্সকে ৫ লাখ টাকা, মেসার্স বিজয় ব্রিক্সকে ৫ লাখ টাকা, মেসার্স আফতাব ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স মোয়াজ্জেম ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স সোহেল ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স এ. গনি ব্রিক্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সওদাগর ব্রিক্স, মেসার্স বিজয় ব্রিক্স ও মেসার্স আফতাব ব্রিক্সকে এক্সকাভেটর মেশনি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ২

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ ভাবে, নিষিদ্ধ এলাকায় এবং অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ইটভাটা গুলোতে অভিযান চালানো হয়। ৯টি ইটভাটায় ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা