সারাদেশ

বিয়ের দাবিতে স্কুল শিক্ষার্থীর অবস্থান

রাকিব হাসনাত, পাবনা: প্রতিশ্রুতি দিয়ে গভীর সম্পর্ক গড়েও বিয়ে না করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। দ্রুত সময়ে বিয়ে না দেয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন প্রেমিকা। প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক তুষার ও তার পরিবার।

পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকে প্রমিকার বাড়িতে অবস্থান করছেন ১০ শ্রেণিতে পড়ুয়া প্রেমিকা।

অভিযুক্ত প্রেমিক হোসেন উদ্দিন খা ওরফে তুষার সাহাপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। সুজানগরে একটি কলেজে ভর্তির আবেদন করেছে।

প্রেমিকা অভিযোগ করে বলেন, ‘আমাদের এলাকায় আসা-যাওয়া আছে তুষারের। সেখান থেকে পরিচয় পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ৪ বছর থেকে আমরা পাবনা শহর ও সুজানগরের বিভিন্ন এলাকায় ঘুরতে গেছি। সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় আমি বাধা দিই। কিন্তু সে জোড়ালোভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে।’

তিনি আরও বলেন, ‘গভীর সম্পর্কের পর আমি তাকে (তুষার) বিয়ের কথা বলায় সে তার পরিবারের কথা জানায়। তার পরিবার রাজি না হওয়ায় আমাকে সে নিজেই তার বাড়িতে আসতে বলে। আমি গত বৃহস্পতিবার তার বাড়িতে আসলে তার মা-বাবা তাকে বাড়ি থেকে ভয়ভীতি দিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। এখন প্রতিশ্রুতি মতো আমাদের বিয়ে না হলে আমি আত্মহত্যা করবো।’

এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক হোসেন উদ্দিন তুষারের বাবা তফিজ উদ্দিন বলেন, ‘আমি তাদের সম্পর্কে বিষয়ে কিছু জানি না। এখন এলাকার ব্যক্তিবর্গদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।’

ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিন্তু কোনও পক্ষই আমার কাছে আসেনি। যেহেতু কেউই আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি, সেহেতু আমার এখানে কিছুই করার নেই।’

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘আমার মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দিয়েছিলাম। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক, তাই তার দাবির বিষয়ে আইনি কোনও ভিত্তি নেই। এখন মেয়ে আবার ছেলেটির বাড়িতে গিয়েছে কিনা আমি জানি না।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা