ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় চিতা বাঘের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ধামরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: দিল্লিতে জেঁকে বসছে তীব্র শীত

এলাকাবাসীরা বলেন, প্রতি বছরই জিন্দাপীর কালু-গাজীর দরগাহে বাঘ আসে। আর প্রতি বছরই জনতার হাতে ধরা পড়ে অথবা মৃত্যবরণ করে বাঘ।

এলাকাবাসী জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে বাঘটি বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ঢাকাগামী একটি বাসের ধাক্কায় চিতা বাঘটি মহাসড়কের ওপর পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তখন মহাসড়কের দুপাশ থেকেই থেমে যায় সব যানবাহন। মানুষজন দ্রুত ওই বাঘটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে সেবাযত্ন করে বাঁচানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত বাঘটিকে বাঁচানো যায়নি। বাঘ হিংস্র প্রাণী হলেও তার প্রতি মানুষের মমত্ববোধের এক বিন্দুও কমতি ছিল না। এ সময় বাঘটিও মানুষের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দু’চোখের পানি ফেলছিল। আর এ দৃশ্য দেখে সবার চোখে পানি ছলছল করছিল।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

এক ব্যক্তি বলেন, বাঘটিকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করেছি। আমি ভুলেই গিয়েছিলাম বনের বাঘ। আমার বুকের ধন আমার ছেলেও কিছুদিন আগে এ মহাসড়কের শ্রীরামপুর এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মারা যায়। আজও আমি সেই দৃশ্য ভুলতে পারিনি। তাই আমি এলাকার মানুষের সহায়তায় ওই বাঘটিকে বাঁচানোর চেষ্টা করি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা