সারাদেশ

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভি.জি.ডি চাল আত্মসাৎকারী রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কার্ডধারী ভুক্তভোগীরা।

রোববার বিকেলে ভুক্তভোগীদের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি রাজিবপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বের হয়ে শাহগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজিবপুর ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভালনারেবল গ্রুপ ডেভেল পমেন্ট বা দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে উপজেলার রাজিবপুর ইউনিয়নে ৩১৫ জন নারীর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্ডধারী প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। অথচ উল্লিখিত তালিকার ১২৬ জন উপকারভোগী ২১মাসের চাল পায়নি। যা তদন্তে প্রমাণ মেলেছে।

পরে ওই ইউনিয়নের উপকারভোগী কার্ডধারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির বাকি দুই সদস্য হলেন- উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। পরে উক্ত কমিটি ২০ নভেম্বর সরেজমিন তদন্ত শুরু করেন। তদন্তের প্রথম দিনেই ১২৪ জন কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ২৮জন চাল পায় নি। দ্বিতীয় দিন ২৩ নভেম্বর আরও ১১০ জনের কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ২০জন চাল পায়নি। পরবর্তীতে ইউপি সচিব ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ২৬ নভেম্বর ৯ জন কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ৭ জন চাল পায়নি। ২৯ নভেম্বর ২৫ জন কার্ডধারীর সাক্ষাৎকার নেন, যাদের মধ্যে ২৪জন চাল পায়নি। এনিয়ে সরেজমিন সাক্ষাৎকারে মোট ৭৯জন কার্ডধারী ২১ মাসের চাল পায়নি বলে তদন্ত কমিটি জানতে পারেন। এছাড়া আরও ৪৭ জন কার্ডধারীর কোনো সন্ধান খুঁজে পায়নি তদন্ত কমিটি। এছাড়াও ভিজিডি পরিপত্রে উপকার ভোগীদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণের নিয়ম থাকলেও একসঙ্গে তিন মাসের চাল বিতরণের অভিযোগও রয়েছে ভুক্তভোগীদের।

তদন্ত কমিটির সদস্যরা কমিটির আহ্বায়ক সানোয়ার রাসেলের কাছে ৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে ভিজিডি চাল বিতরন অনিয়মের বিষয়টির প্রামন মেলেছে। যা ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল আলী ফকির দায় এড়াতে পারেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা