ছবি : সংগৃহিত
সারাদেশ

শেষ বিদায়ে লক্ষ মানুষের ভালোবাসায় পেলেন সরকার সহিদ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর পৌরসভার তিনবার নির্বাচিত সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরকার সহিদকে মধুপুরের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালী সদরে কাবিখা-কাবিটা প্রকল্পে হরিলুট

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এবং টেংরি গোরস্থান ও ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

জানাযায় বাংলাদেশের সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কয়লা সংকটে উৎপাদন বন্ধ

টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ ও অর্ধলক্ষাধিক জনতা জানাযায় অংশ নেন।

আরও পড়ুন : গ্রামীণ ব্যাংকের কম্বল প্যায়া হামার খুব উপকার হইলো

সরকার সহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মধুপুর পৌরশহরের সকল দোকানপাট বেলা ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্ধ রাখা হয়। জানাযার সময় জনতার ঢলে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, সরকার সহিদ শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে কুপিয়ে জখম

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা