সারাদেশ

সরকারি জায়গার গাছ কেটে নিলেন ইউপি সদস্য!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার পাশে সরকারি জায়গার গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের মেম্বারের বিরুদ্ধে।

স্থানীয় সরকার বিভাগের মালিকানাধীন প্রায় লক্ষাধিক টাকার শিশু গাছ বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট ওই ইউনিয়ন পরিষদের সদস্য।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারের পশ্চিম পাশের সহস্রাইল-কালীনগর সড়কের পাশ থেকে ৭/৮টি শিশু গাছ কেটে নিয়েছেন রূপাপাত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. মঞ্জুরুল ইসলাম। ৫/৬ দিন আগে গাছগুলো কেটে নেয়া হয়েছে। গাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

স্থানীয় কাটাগড় গ্রামের সানোয়ার হোসেন বলেন, ৫/৬ দিন আগে ইউপি সদস্য মঞ্জুরুল ও চৌকিদার সঞ্জিত গাছগুলো কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত মেম্বার মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী একজনের ঘরের উপর একটি গাছ ছিল। যেকোনো সময় গাছটি ঘরের উপর ভেঙে পড়তে পারে বলে ঘরের মালিক কওসার মোল্যা আশঙ্কা প্রকাশ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়াকে জানান। চেয়ারম্যান বিষয়টি ইউএনওকে জানালে ইউএনও গাছটি কাটার অনুমতি দেন।

চৌকিদার সঞ্জিত বলেন, চেয়ারম্যান ও ইউএনও গাছ কাটার অনুমতি দেয়ায় আমি মেম্বারের সাথে ছিলাম।

এ বিষয়ে সংশ্লিষ্ট রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া বলেন, একটি মরা গাছ যেটি একজনের ঘরের উপর ছিল দুর্ঘটনার আশঙ্কায় সেটি কাটার জন্য অনুমতি চাইলে ইউএনও ওই একটি গাছই কাটার অনুমতি দেন। একটির অধিক গাছ কাটার কোন নির্দেশনা মেম্বারকে দেয়া হয়নি।

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘরের উপর যে গাছটি কাটার অনুমতি ইউএনও দিয়েছিলেন সে গাছটি রয়েই গেছে। অথচ ইউএনও-র একটি গাছ কাটার অনুমতিকে পুঁজি করে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মঞ্জুরুল ইসলাম অন্য ৭/৮টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা