ছবি : সংগৃহিত
সারাদেশ

সুজানগরে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিলের অংশ হিসেবে তাঁতিবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কামরুজ্জামান উজ্জ্বল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে শেষ করতে চেয়েছিল যেই চক্রটি সেই চক্রটি আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে।

আরও পড়ুন: মেঘনায় ৯ বাল্কহেড জব্দ

দেশের উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে চাইছে। কিন্তু আওয়ামী লীগের একটি কর্মী ও জননেত্রীর একজন কর্মী বেঁচে থাকতেও তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। আমার ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের রোকন, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান।

আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশের দুই মামলায় আসামি ১৪শ’

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জী, এম তৌফিকুল আলম পীযূষ,ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন,আহমদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাত্তার প্রামানিক, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মালেক মাস্টার, ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বেপারী, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়ালসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা