ছবি : সংগৃহিত
সারাদেশ
বিএনপি-পুলিশ সংঘর্ষ

হবিগঞ্জে পুলিশের দুই মামলায় আসামি ১৪শ’

প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে কেন্দ্রীয় বিএনপির সমবায়ক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছকে প্রধান আসামি করে পৃথক দু্'টি মামলা দায়ের করা হয়েছে। এতে শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে গরু চুরি

পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দায়েরকৃত দুই মামলার প্রতিটিতে ৬-৭ শ’ অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই খোরশেদ আলম পুলিশ অ্যাসল্ট ও এসআই ওয়াহেদ গাজী বিস্ফোরক আইনের মামলায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের উপর অতর্কিতে হামলা চালানো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত

এতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ আহত হন। আহত ওসিকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: পা পিছলে গলায় ফাঁস, গাছির মৃত্যু

এদিকে সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশংকাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার তাকে দেখতে হবিগঞ্জ থেকে বিএনপি একটি দল যায়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

এছাড়াও পুলিশের ছোড়া রাবার বুলেটে আরো শতাধিক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রোববার বিকেলে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ থেকে সংঘটিত বিএনপি-আ’লীগের সংঘর্ষের ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা