ছবি-সংগৃহীত
সারাদেশ

পা পিছলে গলায় ফাঁস, গাছির মৃত্যু

জেলা প্রতিনিধি : নাটোরের সদর উপজেলায় গাছে উঠে পা পিছলে গলায় ফাঁস লেগে আফসার আলী (৪০) নামে এক গাছির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোমবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বারঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আফসার আলী নলডাঙ্গা উপজেলার বিপ্রভেল ঘুড়িয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।

আরও পড়ুন : ছেলের দায়ের কোপে বাবা খুন

স্থানীয়রা জানান, সোমবার সকালে ডাবগাছ পরিষ্কার করতে ওঠেন আফসার আলী। ডাবগাছের মাথায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে গাছ থেকে পড়ে যাওয়ার সময় গলায় দড়ির ফাঁস লেগে আটকে যান আফসার। এতে ঘটনাস্থলেই ফাঁস লেগে মারা যান তিনি। পরে ঝুলে থাকা অবস্থায় লোকজন দেখতে পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে ফোন করলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তার মরদেহ গাছ থেকে নামায়।

আরও পড়ুন : হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় নাটোর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা