জাতীয়

গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রাজারবাগ বাগদাপারা এলাকার একটি বাসায় দোলনায় খেলার সময় গলায় ফাঁস লেগে মোছা. মরিয়ম (৮) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: কারাগারে গেলেন সাবেক এমপি শম্ভু

মৃত শিশু, রাজারবাগ আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আশরাফুল্লাহ্ বলেন, এই খবর পেয়ে সন্ধ্যার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ট্রলি থেকে ঐ শিশুর লাশ উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, বাসার বাথরুমে ভেন্টিলেটর ও কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলা করছিলো শিশু মরিয়ম। এ সময় দোলনার একপাশ খুলে গিয়ে মরিয়মের গলায় প্যাচ লেগে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা