ছবি : সংগৃহিত
সারাদেশ
মুক্তিযোদ্ধাদের অসম্মান

সেই শাহাদাত ফের ত্রিশালে, চলছে মানববন্ধন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ‘চুর’ বলে আখ্যায়িত করাসহ অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা ত্রিশাল উপজেলার সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেনকে পুনরায় ত্রিশালে বদলির আদেশের খবর ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: রামগড়ে ভারতীয় লেহেঙ্গা ও শেরওয়ানী জব্দ

এতে ক্ষিপ্ত হয়ে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ত্রিশালের বীর মুক্তিযোদ্ধাগণ।

সোমবার (২১ আগস্ট) সকালে শাহাদাতের ত্রিশালে বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন শতাধিক মুক্তিযোদ্ধা। তাদের দাবি জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করে তাকে ত্রিশালে আসার সুযোগ দেওয়া হবে না।

জানা যায়, ২০১৯ সালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তৎকালীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন।

আরও পড়ুন: নিহত শহীদদের স্মরণে মাগুরায় আলোচনা সভা

এছাড়া মুক্তিযোদ্ধা ফজলুল হক আবুলের স্বাক্ষর জাল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে একটি পত্র প্রেরণ করেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে অশালীন আচরন ও স্বাক্ষর জালকারী ওই কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে অভিযোগ করা হলে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসককে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেয় মন্ত্রনালয়। তারপরও তিনি বদলি ২০২০ সালের ২২ সেপ্টেম্বর।

দুই বছর পর চলতি বছরের জানুয়ারি মাসে আবারও শাহাদাত হোসেন ত্রিশালে আসার জন্য তদবীর করে আদেশ করান। ওই সময়ও বীর মুক্তিযোদ্ধাদের আন্দোলনের মুখে ওই আদেশ বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফের দুই বছর আট মাস পর আবারো ওই কর্মকর্তাকে ত্রিশালে বদলির আদেশ করেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। গত ১৭ আগস্ট এ আদেশ জারী করে মন্ত্রনালয়।

শাহাদাত হোসেনকে ত্রিশালে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন: কালকিনিতে ৫ গ্রামের ভরসা বাঁশের সাঁকো

মানববন্ধনে মুক্তিযোদ্ধাগণ বলেন, যারা দেশ স্বাধীন করেছে, দেশের জন্য লড়েছে তাদেরকে যে ‘চুর’ বলে আখ্যা দেয় তাকে ত্রিশালে স্থান দেওয়া হবে না।

এ সময় বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরামের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা